সাধারণ প্রশ্নোত্তর
সর্বশেষ হালনাগাদ 20 নভে 2026
অর্ডার ও ডেলিভারি
কোন কোন এলাকায় ডেলিভারি দেন? এখন আমরা উত্তরা ও আশপাশের এলাকায় ডেলিভারি দিই। চেকআউটে আপনার এলাকা বেছে নিলে ডেলিভারি চার্জ দেখতে পাবেন। বিস্তারিত: ডেলিভারি তথ্য।
কখন পৌঁছাবে? চেকআউটে আজ বা আগামীকালের একটি সময় বেছে নিন — আমরা সেই সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
অর্ডার কীভাবে ট্র্যাক করব? অর্ডার ট্র্যাক করুন পাতায় অর্ডার আইডি ও ফোন নম্বর দিন।
পণ্য
“রেডি-টু-কুক” মানে কি রান্না করা খাবার? না। রেডি-টু-কুক মানে রান্নার প্রস্তুতি শেষ — ধোয়া, কাটা বা মসলা মাখানো। খাওয়ার আগে অবশ্যই রান্না করতে হবে। যেসব পণ্য সরাসরি খাওয়া যায়, সেগুলোতে “রেডি-টু-ইট” লেখা থাকে।
মাছ-মাংসের ওজন কি পরিষ্কার করার আগের না পরের? পরিষ্কার ও কাটার পরের ওজন — যতটুকু পাবেন, ততটুকুরই দাম।
কাটা সবজি কতদিন রাখা যায়? কাটা সবজি ফ্রিজের সাধারণ অংশে রেখে যত তাড়াতাড়ি সম্ভব রান্না করুন; প্যাকেটে লেখা তারিখ দেখুন। আরও জানতে পড়ুন কাটা সবজি সংরক্ষণ গাইড।
ফ্রোজেন পণ্য কি গলিয়ে নিতে হয়? না। সিঙ্গারা, সমুচা, পরোটা, মোমো ফ্রিজ থেকে সরাসরি রান্না করুন।
পেমেন্ট
কীভাবে পেমেন্ট করব? ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে নগদ বা বিকাশ/নগদে পেমেন্ট করুন।
কুপন কোড কোথায় দেব? কার্ট পাতায় “কুপন কোড” ঘরে লিখে “প্রয়োগ করুন” চাপুন। কিছু কুপন শুধু অ্যাকাউন্টধারী বা অ্যাপ ব্যবহারকারীদের জন্য।
রিওয়ার্ড পয়েন্ট কীভাবে পাব? অ্যাকাউন্ট খুলে কেনাকাটা করলে ডেলিভারির পর পয়েন্ট যোগ হয়। পরের অর্ডারে চেকআউটে পয়েন্ট দিয়ে দাম পরিশোধ করতে পারবেন।
রিটার্ন
পণ্যে সমস্যা থাকলে কী করব? ডেলিভারির সময় পণ্য দেখে নিন। সমস্যা থাকলে সেদিনই ছবিসহ +880 17255 40920 নম্বরে জানান। বিস্তারিত: রিটার্ন ও রিফান্ড নীতি।